শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর কৃষিবিদ ফাউন্ডেশন কর্তৃক পরিকল্পনা প্রতিমন্ত্রী কে ফুলেল শুভেচছা 

reporter / ৩০৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলার কৃষিবিদদের সংগঠন “চাঁদপুর কৃষিবিদ  ফাউন্ডেশন” এর  উদ্যোগে জেলার কৃষি, কৃষক ও সার্বিক উন্নয়ন নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন এর সাথে পরিকল্পনা কমিশনে গত ১৭ জানুয়ারী তারিখে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভার শুরুতে  প্রতিমন্ত্রী কে ফুলেল শুভেচছা জানানো হয়।
সংগঠনের আহবায়ক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় ১২ দফা প্রস্তাবনা উপস্থাপন করেন সদস্য-সচিব কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল।
সভায় চাঁদপুরবাসীর স্বপ্নের গজারিয়া-মতলব সেতু বাস্তবায়ন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসন ও কৃষি জমি রক্ষা করা, কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, হর্টিকালচার সেন্টার, ভেটেরিনারি কলেজ, পর্যটন কেন্দ্র, হাইটেক পার্ক, কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সমুহের উপকেন্দ্র স্হাপন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের সামাজিক সুরক্ষা সহ ১২ দফা দাবি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করা হয়।
পরিকল্পনা  প্রতিমন্ত্রী  সকল দাবির সাথে একমত পোষণ করে দ্রুততম সময়ের মধ্যে গজারিয়া-মতলব সেতু বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অন্যান্য দাবি সমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ এ এইচ ইকবাল আহমেদ, কৃষিবিদ মোঃ খায়রুল বাশার, কৃষিবিদ মিজানুর রহমান, কৃষিবিদ মজিবুর রহমান, কৃষিবিদ ডাঃ মোঃ শহিদ উল্যা, প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, কৃষিবিদ মোঃ আখতারুজ্জামান, কৃষিবিদ ড. আবদুল মান্নান, কৃষিবিদ ড. রতন চন্দ্র দে, কৃষিবিদ ড. শাহ মোঃ মনির হোসেন, কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটওয়ারী, সহকারী অধ্যাপক  রুহুল আমিন, কৃষিবিদ ড. শাকিল মাহমুদ, কৃষিবিদ মোঃ নাছির উদ্দীন, কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, কৃষিবিদ মোঃ মামুন হোসাইন, কৃষিবিদ রোমানা মজুমদার ও কৃষিবিদ ডাঃ মোঃ রফিকুল ইসলাম।


এই বিভাগের আরও খবর