শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন।।গোলাম মোস্তফা বাবু’র প্যানেল বিজয়ী

reporter / ৩৫৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  প্রথমবারের মত উৎসব মুখর পরিবেশে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থীদের পক্ষের লোকজন চাঁদপুর স্টেডিয়ামে এসে ভীড় জমায়।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল ১০টার পরে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভোট দিতে আসেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন,  চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ,  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন,  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোতালেবসহ অন্যান্য ভোটাররা।\

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, রির্টানিং অফিসার রজত শুভ সরকার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মনিরুল ইসলাম।

২৭ টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং ১৪ টি সাধারণ সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৫৭জন। ৫৭ জন ভোটার হলেও ১ জন সদস্য দেশের বাহিরে থাকায় ৫৬ টি ভোট প্রদান করা হয়।
পরে বিকালে ভোট গননা শেষে সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মোস্তফা বাবুকে প্রাথমিকভাবে জয়ী ঘোষনা করা হয়।
নির্বাচনে প্রাপ্ত ভোট হচ্ছে সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মোস্তফা বাবু ৪৭, অপরদিকে আরেক সাধারণ সম্পাদক প্রার্থী সফিউল আজম রাজন পেয়েছেন ৯ ভোট।

তফসিল অনুযায়ী গত ২৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ করা হয়। ওই দিন ২৭ পদের জন্য ৩২জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ৮ মে মনোনয়নপত্র দাখিল করেন ৩০জন প্রার্থী।

নির্বাচনে ২৭ পদের মধ্যে সাধারন সম্পাদক পদে ২ জন সহ মোট ২৭ পদের জন্য ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন গত ৮ মে। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি ৪ পদে ৪ জন প্রার্থী, অতিরিক্ত সাধারণ সম্পাদক ১ জন প্রার্থী, যুগ্ম সম্পাদক ২ পদের জন্য ২ জন প্রার্থী, কোষাধ্যক্ষ ১ জন প্রার্থী, সাধারন সদস্য ১৪ পদের জন্য ১৬ জন প্রার্থী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার ২ জন প্রতিনিধি ও ২ উপজেলার ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার (১০ মে) দাখিলকারীদের মধ্যে সাধারণ সদস্য পদ থেকে একজন সদস্য তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যার ফলে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ২৯জন।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারন সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার ও ক্রিকেটার গোলাম মোস্তফা বাবু ও সাবেক জাতীয় ক্রিকেটার সফিউল আজম রাজন।


এই বিভাগের আরও খবর