নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে নেসার ইনজেকশনসহ এক মাদক সেবী নাটক করেছে।
২৮ আগস্ট দুপুর ২ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় সদস্যরা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহর নেতৃত্বে রেইডিং টীম সদস্যরা চাঁদপুর সদর উপজেলার ভাটেরগাঁও গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১ জন মাদক সেবিকে ১ এ্যাম্পুল ব্রুপেনরফিন ইনজেকশনসহ হাতেনাতে আটক করে।
আটক খালেক পাটোয়ারী (৫২)কে
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে।