শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

reporter / ৩২০ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

হাসিনার অধীনে আর কোনো নির্বাচন করব না : আবুল খায়ের ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর : বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন,
এদেশের জনগণ ২০১৮সালে ২০১৪ সালে নির্বাচন দেখেছে। শেখ হাসিনা কোন নির্বাচন বিশ্বাস করে না। কোন মানুষের ভোটাধিকার বিশ্বাস করে না। যার কারণে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু আশা করা যায় না। আমরা হাসিনার অধীনে আর কোনো নির্বাচন করব না।

২ এপ্রিল শনিবার দুপুরে চাঁদপুর সদরের বাগাদী নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ প্রায় এক যুগ পর অনুষ্ঠিতি  জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং জুলমবাজ সরকারকে বিতাড়িত করতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব সৃষ্টি হয়। সেই নেতৃত্বই আগামি দিনের সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখবে। যার কারণে আজকের সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করে এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ। প্রয়াত নেতাদের উদ্দেশ্যে শোক বার্তা পাঠ করেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু।

জলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম ও মুনির চৌধুরী যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন, মতলব উত্তর বিএনপি নেতা কবির হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, কচুয়া উপজেলা বিএনপি নেতা শাহজালাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, শাহরাস্তি উপজেলার সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চাঁদপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান প্রমুখ।

এর আগে সকাল ১০ টায় প্রথম অধিবেশন শুরু হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনে শুভ শূচনা হয়।
এরপর দুপুর আড়াইটা থেকে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এনময় ভোটারদের দীর্ঘ লাইনে ৫টি বুথে একযোগে শুরু হয় ভোটগ্রহন। কাউন্সিলরের মতামতের ভিত্তিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫১৫ জন ।


এই বিভাগের আরও খবর