শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর পৌরসভার রাস্তা প্রশস্তকরনের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ 

reporter / ২১৩ ভিউ
আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর পৌরসভার রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে সড়কে ওপর উঠানো ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের মিশনরোড পূর্ব মাথা শাহী জামে মসজিদ সংলগ্ন এলাকায় প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশে উচ্ছে অভিযান পরিচালনা করা হয়।

শহরের গুরুত্বপূর্ণ এই স্থানটি ৪টি সড়ক সংযুক্ত হয়েছে। বাসস্ট্যান্ড থেকে স্টেডিয়াম রোড, ফরিদগঞ্জ উপজেলা থেকে প্রবেশের জন্য বঙ্গবন্ধু সড়ক, শহর থেকে বের হওয়ার জন্য মিশন ও নিউ ট্রাক রোড একই স্থানে মিলিত হয়েছে। কিন্তু ৪ সড়কের মোড়ে রেলক্রসিং থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান পৌরসভার সড়কের ওপরে এনে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন অবৈধভাবে দখল করে রাখে। যার ফলে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এবং বিকেলে এই এলাকায় দীর্ঘ সময় যানজট লেগে থাকে।

চাঁদপুর পৌরসভার সার্ভেয়ার মনিরুজ্জামান জানান শহরের আবাসিক এলাকা বেড়েছে। একই সাথে বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন। যে কারণে শহরের সড়কগুলো প্রশস্থ করণের ওপর গুরুত্ব দিয়েছে পৌর মেয়র জিল্লুর রহমান। পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে পৌরসভার সড়কে অবৈধভাবে দখলে থাকা ব্যবসায়ীদেরকে একদিন আগে নোটিশ করা হয়েছে। আজকে আমরা অবৈধভাবে দখলে থাকা ব্যবসায়ীদের স্থাপনা উচ্ছেদ করেছি। কারণ অবৈধভাবে সড়কের পাশ দখলে থাকায় সাধারণ মানুষ হাঁটার সুযোগও থাকে না। পর্যায়ক্রমে জনস্বার্থে ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে পৌরসভার সহকারী প্রকৌশলী এম.এ. হাসান, প্রকৌশলী দিলিপসহ কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর