শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

চাঁদপুর বাউল শিল্পী গোষ্ঠীর মামুন আর নেই 

reporter / ২৮৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠিত চাঁদপুর বাউল শিল্পী গোষ্ঠীর সদস্য ও বাউল সংগীত শিল্পী মামুনুর রশিদ সরকার মিন্টু আর নেই। গতকাল ৩ মার্চ বৃহস্পতিবার বিকেল পাঁচটায়  হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালী গ্রামের সরকার বাড়িতে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
মামুনুর রশিদ সরকার মিন্টু চাঁদপুর বাউল শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিনিয়ত সংগঠনের সদস্য হিসেবে বাউল গান পরিবেশন করে আসছিলেন।
মামুনুর রশিদ সরকার মিন্টুর পিতার নাম আব্দুল মালেক সরকার। মৃত্যুকালীন মামুনুর রশিদ সরকার মিন্টু মারুফ, মাহি ও  মুন্না নামের তিন পুত্র সন্তানের জনক ছিলেন।মৃত্যুকালে তিনি বাবা-মা স্ত্রী সহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাদ মাগরিব পশ্চিম বড়ালী গ্রামের সরকার বাড়ির পারিবারিক কবরস্থানে ফোন করা হয়।
মামুনুর রশিদ সরকার মিন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাউল শিল্পী গোষ্ঠির সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস সহ সংগঠনের সদস্যরা। তারা এক শোকবার্তায় বলেন চাঁদপুর বাউল শিল্পী গোষ্ঠীর সদস্য মামুনুর রশিদ সরকার মুন্নার মৃত্যুতে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার এ স্হান পুরন করার নয়। আমরা চাঁদপুর বাউল শিল্পী গোষ্ঠীর মামুনের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।


এই বিভাগের আরও খবর