শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযান, জরিমানা আদায়

reporter / ৩৭২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান,  পরিচালিত হয়েছে এতে ৬ টি প্রতিষ্ঠান কে  জরিমানা করা হয়, এ ব্যাপারে চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তর জানায়,৪ জুলাই   ২০২২,  বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক  তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, চাঁদপুরের  সার্বিক নির্দেশনায় চাঁদপুর  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন  কর্তৃক ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ  বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় সয়াবিন তেল, পেয়াজ ও মসলার বাজার, খাবার হোটেলে এবং একটি হাসপাতাল  তদারকি করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় জুয়েলের গোশতের দোকানকে ১৫০০টাকা,নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে কসমেটিকস পণ্য বিক্রির দায়ে মিম কসমেটিকসকে ১০০০ টাকাএবং এস এস সুজ কে ২০০০ টাকা পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মৌচাক কনফেকশনারিকে ২,০০০টাকা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়া ও বিক্রির দায়ে পাঠান বিরিয়ানি হাউজকে ৩,০০০টাকাএবং সর্বেশেষ মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সেন্টার হাসপাতালকে ৫,০০০টাকাজরিমানাসহ সর্বমোট ৬ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ মোতাবেক ১৪,৫০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।  অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা  প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। সোমবার থেকে সয়াবিন তেল প্রতি লিটার ১৯৯ টাকাএবং ৫ লিটার বিক্রি হবে ৯৮০টাকাদামে এই বিষয়ে সবাইকে জানান দেয়া হয়।   পুষ্টি তেলের ডিলারকে ও তদারকি করা হয়েছে।  নিত্যপণ্যের  দাম মনিটরিং করা হয়।   উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের  সচেতন করা হয়।
সহযোগিতায় ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর  নজরুল ইসলাম  এবং ফরিদগঞ্জ থানা  পুলিশের একটি চৌকস টিম।
জনস্বার্থে বাজার তদারকিমূলকএ ধরনের  অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন।


এই বিভাগের আরও খবর