শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর শহরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

reporter / ২৪২ ভিউ
আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরে দুধের সাথে পানি মিশিয়ে বিক্রির অপরাধসহ ভোক্তার অধিকার লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বড় স্টেশন মোলহেড মোহনায় ও মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, আজ বড় স্টেশন মোহনাতে তান্দুরি চায়ের নামে ভোক্তার সাথে প্রতারণা করায় এবং মেয়াদোত্তীর্ণ ফ্লেভার দিয়ে চকোলেট চা, স্ট্রবেরি চা বিক্রি করার দায়ে জাফরানি তান্দুরি চায়ের দোকানকে ১০ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়াও কিছু লোক ক্যামেরা নিয়ে ছবি তোলার নামে ভোক্তার সাথে নানাভাবে প্রতারণা করে আসছে।  অভিযানের সময় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বাসি ও পঁচা তেঁতুল দিয়ে চটফটি খাবার তৈরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় মাহী চটফটি দোকানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার ও ক্যাব সদস্য বিপ্লব সরকারের উপস্থিতিতে মিশন রোডে দুধে পানি মিশিয়ে বিক্রির সময় ল্যাক্টোমিটার দিয়ে টেস্ট করে দুধের সাথে অধিক পানির বিষয়টি নিশ্চিত হওয়ায় জলিলের দুধের দোকানকে ২ হাজার ৫শ’ টাকা এবং টিপুর দুধের দোকানকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার জরিমানা করা হয়েছে।
অভিযানে চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এবং ভোক্তার অধিকার নিশ্চিত করতে আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর