শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভায়

reporter / ৩০১ ভিউ
আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩

আগামী পৌর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে 
—–এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
 নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের সভাপতি, ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ভয় পায়না। বিএনপি ভাবছে বিদেশীদের দিয়ে চাপ দিয়ে আওয়মীলীগকে স্থব্দ স্থব্ করতে। কিন্তু শেখ হাসিনা তার পিতার মতো কাউকে ভয় পায় না।।
শনিবার বিকেলে উপজেলার ছেংগারচর পৌর যুবলীগের উদ্যাগে পৌর আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয়ের  জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্ভাবনী ”কমিউনিটি ক্লিনিক ” মডেল গৃহিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর -২ আসনের সাংসদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ছেংগারচর পৌরসভার নির্বাচন  নিকটবর্তী। নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে নৌকা দিবে আপনারা তাকেই  বিজয়ী করবেন। আগামী পৌর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন।
ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামান সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক  ও সম্ভাব্য মেয়র প্রার্থী মিজানুর রহমান, মোহনপুর ইউপির চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও  সম্ভাব্য মেয়র প্রার্থী নাছির উদ্দীন,  আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী, এ্যাড. মহসিন মিয়া মানিক, আতিকুল ইসলাম আতিক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি শিকদার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান বাবু, সাবেক কাউন্সিলর, শাহাদাৎ হোসেন ঢালী খোকন, শাহানুর বেপারী, মজিবুর রহমান, পৌর যুবলীগের সদস্য নাজমুল খান, সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মাশরুম খান তামিম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয়ু কামনা করে মিলাদ ও দোয়া করা হয়েছে।


এই বিভাগের আরও খবর