শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মতলব উত্তরে মাই টিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter / ৩১৩ ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
ভালোবাসার ১২ বছর। ‘মাই টিভি সৃষ্টিতে বিস্ময়’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে মাই টিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্টানের মধ্যদিয়ে প্রতিষ্ঠাকার্ষিকী পালন করা হয়। মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে ও মাই টিভি মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মো. দ্বীন ইসলাম সঞ্চালনায় ও আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও দৈনিক সময়ের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন।
প্রধান অতিথির বক্তব্যে ঢালী কামরুজ্জামান হারুন বলেন, মাই টিভি সৃষ্টিতে বিস্ময় এই স্লেøাগানের সার্থকতা নিয়েই এগিয়ে চলছে। দেশ-বিদেশের এবং প্রবাসীদের ভালবাসা আর অনুপ্রেরণায় অবিরাম ছুটে চলেছে চ্যানেলটি। এ ছাড়া দেশ-বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে জনগণের কাছে পৌঁছে দেবার অঙ্গিকার মাই টিভির। সংবাদ কর্মীদের মেধা আর শ্রম, সাথে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রন। প্রতিটি সেকেন্ডের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ-নির্ভুল তথ্য পৌঁছে সাধারণ মানুষের কাছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার টিভি চ্যানেল, প্রিন্টমিডিয়া ও অনলাইন মিডিয়াকে সঠিক তথ্যচিত্র তুুুলে ধরার এবং সংবাদকর্মীদেরকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন। সেই লক্ষ্যে তৃণমূূলের যে কোনো সঠিক সংবাদ মানুষের কাছে প্রতিনিয়ত পৌঁছে দিতে মাই টিভি অগ্রনী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বিশ্বায়নের যুগে বস্তুনিষ্ঠ তথ্য বা সংবাদ পরিবেশন করে মাই টিভি আমাদের আশা পূূরণ করে চলেছে। মাই টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ লতিফ মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন,দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি শেখ ওমর ফারুক, এশিয়ান টিভির প্রতিনিধি সুমন আহমেদ, কিউ টিভির প্রতিনিধি কামরুল হাসান রাব্বী সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ


এই বিভাগের আরও খবর