শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

reporter / ২২০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ  ২ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে। এ ব্যাপারে ডিবি জানায় ৭  নভেম্বর  সোমবার পৌনে নয় ঘটিকার সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে চাঁদপুর জেলার সদর মডেল থানাধীন পশ্চিম ঢালীঘাট সাকিনস্থ আরশাদ গাজীর বাড়ির উত্তর পার্শ্বে বাগাদী-টু-ঢালীঘাট পাকা সড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ শাখাওয়াত খান (৪৪), পিতা-মোঃ জমির খান, মাতা-মৃত বিলকিছ বেগম, সাং-মধ্য রঘুনাথপুর (খান বাড়ি), বর্তমানে সাং-দক্ষিণ গুনরাজদী, বাড়ি নং-৬৩৭, (ইলিয়াস পাটোয়ারীর বাড়ি) থানা-সদর মডেল, জেলা-চাঁদপুর, ও মাদক কারবারি মোঃ বদিউজ্জামান প্রঃ লিটন (৪০), পিতা-মৃত নুর মোহাম্মদ পাটোয়ারী, মাতা-মৃত মাছুমা বেগম, সাং-দক্ষিণ গুনরাজদী (সাতানী পাটোয়ারী বাড়ি), থানা-সদর মডেল, জেলা-চাঁদপুরদ্বয়কে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।  উক্ত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় জেলা গোয়েন্দা শাখা ডিবি।


এই বিভাগের আরও খবর