শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

জেলা পুলিশ সদস্য, সিভিল স্টাফ ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদের উপহার বিতরণ

reporter / ২৫২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগাভাগি করে নিতে চাঁদপুর জেলা পুলিশ এর সকল ইউনিটের পুলিশ সদস্য, সিভিল স্টাফ ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেন চাঁদপুরের পুলিশ সুপার জনাব মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।
পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ  জানান- সরকারি দায়িত্ব পালনের কারণে অধিকাংশ পুলিশ সদস্য ঈদে বাড়ি যেতে পারে না। আমরা চাইলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারি না। বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরির সুবাদে চাঁদপুর জেলা পুলিশ আমার কাছে নিজ পরিবার চেয়ে কোন অংশে কম নয়। তাই ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য জেলা পুলিশ, চাঁদপুর পরিবারের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য একই রঙের পাঞ্জাবি ও একই ডিজাইনের শাড়ি পরিধান করে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবো। চাঁদপুর জেলা পুলিশ একটি পরিবার, একটি বন্ধন,  একই সূত্রে গাঁথা।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)পলাশ কান্তি নাথ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইয়াসির আরাফাত, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর