শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

টংগী বিসিক হাজীর মাজার এলাকায় টিম গ্রুপের ফ্রি ফ্রাইডে ক্লিনিক

reporter / ৪০৪ ভিউ
আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
টংগী বিসিক হাজীর মাজার এলাকার কাউন্সিলর গিয়াস সরকারের প্রখ্যাত কর্পোরেট গ্রুপ “টিম গ্রুপ” ১ জুলাই গরীব দুস্থ মানুষের কল্যাণে “ফ্রি ফ্রাইডে ক্লিনিক” আয়োজন করে বিনামুল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ করে।
টিম গ্রুপের এর সহযোগী প্রতিষ্ঠান টিম এক্সেসরিজ লিমিটেড প্রাঙ্গণে ”ফ্রি ফ্রাইডে ক্লিনিকে”  প্রায় ২৫০ জন গরীব দুস্থ মানূষকে সেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ দু’জন ডাক্তার এবং চারজন নার্স সেবা দেন । টিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টীম ফার্মাসিউটিক্যালস বিনামূল্যে ঔষধ বিতরণ করে।
টংগী বিসিক হাজীর মাজার এলাকার কাউন্সিলর  গিয়াস সরকার তাঁর এলাকায় দুস্থদের কল্যাণে টিম গ্রুপের এই নিয়মিত সামাজিক কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন এই নিয়মিত সেবা কার্যক্রমের ফলে তাঁর এলাকার গরীব মানুষজন ব্যাপকভাবে  উপকৃত হচ্ছে । দুস্থদের জন্য নিয়মিত সামাজিক দায়বদ্ধতায় এমন করে  সেবা  কার্যক্রম চালিয়ে যাবার জন্য টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিবকে অনুরোধ জানান ।
এসময় উপস্থিত ছিলেন টিম গ্রুপের মহাব্যবস্থাপক  নূর-ই সাইফুল্লাহ ফয়সাল, ব্যাবস্থাপক তানভীর আহমেদ প্রমুখ ।


এই বিভাগের আরও খবর