শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

দুবাইতে সড়ক দুর্ঘটনায় আহত হাজীগঞ্জের শ্রমিকের মৃত্যু

reporter / ১০০৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদ হোসেন নামে এক শ্রমিক মারা গেছে দুবাইতে। সে গত ১ সপ্তাহ আগে সেখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। সোমবার সকালে দুবাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের দক্ষিন রায়চোঁ গ্রামের জমিরা বাড়ির মফিজুল ইসলামের ছেলে।

মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মো: মোরশেদ আলম। সোমবার (৩১ অক্টোবর) সকালে মোহাম্মদ হোসেনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। হোসেনের স্ত্রী তানিয়া আক্তার যুগান্তরকে জানান, তার স্বামী গত ৫ মাস আগে দুবাইতে শ্রমিক হিসাবে কাজ করতে যায়।

গত ১ সপ্তাহ আগে সে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে সে দেশের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ১ সপ্তাহ চিকিৎসায় ছিলেন তিনি। সকালে খবর পেলাম তিনি মারা গেছে। বাবা মফিজুল ইসলাম বলেন, ছেলেকে হারিয়েছি এখন তার লাশটা চাই। এ জন্য সরকারের সহযোগীতা কামনা করছি।মোহাম্মদ হোসেন দুই ভাই এক বোনের মধ্যে সে ছোট। তার একটি শিশু সন্তান রয়েছে। স্থানীয়রা জানান, তারা দুই ভাইয়ের মধ্যে বাবা ও বড় ভাই মানুষিক প্রতিবন্ধি। এ পরিবারের হাল ধরার মত কেউ রইল না।


এই বিভাগের আরও খবর