শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

দেশের ধারাবাহিক উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার আবারও দরকার —- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

reporter / ৩৩২ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

হাইমচর প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের ধারাবাহিক উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার আবারও দরকার। না হয়, দেশ আবার পিছিয়ে যাবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুরের হাইমচর মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে  শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের পর দেশ পুনর্গঠন করতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানামুখী কাজ করেছেন। প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন তিনি। মাত্র ৩ বছর সাত মাস তিন দিন ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু। তারপর ঘাতকের গুলিতে তাকে এবং পরিবারের সদস্যদের নির্মমভাবে প্রাণ হারাতে হয়। তবে তার দুই কন্যা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। আজ বেঁচে যাওয়া সেই দুই কন্যার একজন শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। এই দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন।
হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক ও জেলেদের মাঝে উপকরণ বিতরণ এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহ্লা চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন প্রমূখ।


এই বিভাগের আরও খবর