শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

নীলকমল ইউনিয়নে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল শিক্ষার্থীরা

reporter / ৪৩১ ভিউ
আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
নীলকমল ইউনিয়নের ৫/৬ নং ওয়ার্ডে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে স্থানীয় সরকারি প্রাইমারি ইস্কুের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।তিন যুগের বেশি সময় ধরে স্থানীয় ব্যক্তিরা এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন।দাবি পূরণ না হওয়ায় স্কুলশিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
শুক্রবার সকালে সরজমিনে  এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়,হাইমচর উপজেলার নীলকমল  ইউনিয়নের শেষ প্রান্তের চেয়ারম্যান বাজারের শত শত গ্রামের লোকজন এই পথ দিয়ে যাতায়াত করে থাকেন। এই পথে সাঁকো পার হয়ে জেতে হয় বিদ্যালয়ে,শিক্ষার্থী ছাড়াও চেয়ারম্যান বাজার,মসজিদ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের লোকজনকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এই বাঁশের সাঁকোই চলাচলের একমাত্র ভরসা,বর্ষায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ প্রতিদিন হাজারো পথচারীকে এই সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন,আমাদের দাবী কতৃপক্ষের নিকট আমাদের জীবন মান উন্নয়নে আমাদের এই ব্রীজটি খুবই দ্রুত নির্মাণকাজ বাস্তবায় হইলে আমরা উপকৃত হইবো।
এবিষয়ে নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাউদ আল নাসের বলেন,,নীলকমল ইউনিয়নের ৪/৫টি ব্রীজ নীলকমল ইউনিয়ন বাসীর প্রাণের দাবী।এই ব্রীজ গুলো নির্মাণ হইলে আমার ইউনিয়নের জনগণ উপকৃত হইবে,মাননীয় শিক্ষামন্ত্রী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী ও উপজেলার সকল কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।


এই বিভাগের আরও খবর