শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

নৌকায় ভোট দেয়ায় দোকাপাট ভাঙচুরের অভিযোগ

reporter / ৪০৭ ভিউ
আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

 

৮ জানুয়ারী ( শনিবার) রাতে উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব ধানুয়া ব্রিজ সংলগ্ন একটি টং দোকান ভাঙচুর করে পাশের ঝিলে পেলে দেয়া হয়েছে ও নগদ অর্থ লুট করেছে বলে আলী আরশাদ অভিযোগ করেছেন। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।

চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ম ধাপের ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় দোকানপাট ভাঙচুর করে নগদ অর্থ লুট এবং এলাকা চাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

দোকান ভেংগে ঝিলে পেলে দেয়ার বিষয়ে দোকানের মালিক আরশাদ বেপারী যানান, গতকাল শুক্রবার রাতে দোকান বন্দ করে বাড়ি চলে যাই, সকালে স্থানীয়রা আমার বাড়িতে গিয়ে আমাকে জানান আমার দোকানটি ভেঙ্গে ঝিলে পেলে দিয়েছে। আমি বাড়ি থেকে এসে দেখি আমার একমাত্র উপার্জনের টং দোকানটি ভেঙ্গে পাশের ঝিলে পেলে দিয়েছে এবং দোকানে থাকা নগদ অর্থ ও বিভিন্ন ধরনের সিগারেট লুট করে নিয়ে যায়।

তিনি আরো জানান, ইউপি নির্বাচনে নৌকার মিছিল মিটিং ও নৌকার পক্ষে হয়ে কাজ করায় এবং ভোট দেয়ায় (চশমা) প্রতিকের প্রার্থী মো. শাহ আলম শেখের লোকজন নির্বাচনী জয়ী হওয়ার পর থেকে বিভিন্ন হুমকি দিয়ে এসছে এবং তারই আমার দোকানপাট লুট ও ভাঙচুর করেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের দেওয়া হবে বলে তিনি যানিয়েছেন।

হামলার বিষয়ে নৌকা প্রতিকের পরাজিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সোহেল চৌধুরী জানান, ঘটনাটি খুবই দুঃখ জনক, উক্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত স্বরুপ আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের প্রতি আহবান যানাচ্ছি।

হামলার বিষয়ে মো. শাহ আলম শেখ বলেন, আমি ঘটনাটির বিষয়ে অবগত নই। আর যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে তারা তাদের দোকান ভেঙ্গে আমার নেতাকর্মীদের উপর মিথ্যা অভিযোগ তুলছে। আমার কোন নেতা কর্মী এই ধরনের কাজ করেছে তা ঠিক নয়। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে উক্ত ঘটনার সঠিক তদন্ত করে দুষ্কৃিত কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবী যানাচ্ছি।

দোকান ভাঙচুরের বিষয়ে এস.আই মো. রুবেল ফরাজি জানান, ঘটনাটি শুন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি।


এই বিভাগের আরও খবর