শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

পঞ্চমবারের মতো সিআইপি হলেন বিশিষ্ট শিল্পপতি এ এস এম কামরুল আহসান 

reporter / ৩৯২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

 মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি গ্রামের কৃতিসন্তান ও আহসান গ্রুপ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এস এম কামরুল আহসান পঞ্চমবারের মতো মত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তি (সিআইপি) স্ট্যাটাস কার্ড পেয়েছেন।
রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে  বৃহস্পতিবার  বাণিজ্যমন্ত্রী মো. টিপু মুন্সির হাত থেকে তিনি সিআইপি কার্ড গ্রহণ করেন।
প্রকৌশলী এ এস এম কামরুল আহসান বলেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আমি পঞ্চম বারের মত সিআইপি হয়েছি। সকলের কাছে দোয়া চাই আমি সব সময় ব্যবসার পাশাপাশি আমার নিজ এলাকা মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায়  সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি এবং যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন এই ধারা অব্যাহত থাকবে।
আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান বলেন, আমার বাবা পঞ্চমবারের মতো সিআইপি হয়েছেন। তৈরি পোষাক রফতানিতে বিশেষ অবদানের জন্য সরকার কর্তৃক তিনি বাণিজ্য খাতে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড লাভ করেন।
তিনি আরও জানান, বর্তমান সরকারের ডিজিটাল ও উচ্চ আয়ের দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করছি। পোষাক শিল্পের উন্নয়ন ও সুনাম ধরে রাখতে আহসান গ্রুপ বদ্ধপরিকর। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।


এই বিভাগের আরও খবর