শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

পীর সাহেব চরমোনাইর সংস্পর্শে এসে খারাপ মানুষ ভালো হয় —–শেখ মুহা. জয়নাল আবদিন

reporter / ২৪২ ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তিঃ
গত ১৬ এপ্রিল২০২৩ ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং বালিয়া ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি ডাঃ মোঃ মানিক মিয়ার   সভাপতিত্বে জয়েন্ট সেক্রেটারি শেখ মোঃ ইব্রাহীম এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা শেখ মুহা.জয়নাল আবদিন।
তিনি তার বক্তব্যে বলেন স্বাধীনতার ৫২বছর পার হলেও এদেশের মানুষ  ভালো নেই। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। দেশের অসহায় মানুষের খবর নেয়ার মত কোন অভিভাবক নেই।
স্বাধীনতার অর্ধশত বছর বয়সে যারাই বার বার রাষ্ট্র পরিচালনায় এসেছে তারা এদেশে সুস্থ রাজনৈতিক ধারা সৃষ্টি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, মানুষের জান মান ইজ্জতের হেফাজত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমানে প্রচলিত নোংরা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ভালো মানুষও খারাপ মানুষে পরিণত হয়!
অপরদিকে পীর সাহেব চরমোনাইয়ের সংস্পর্শে এসে দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, চোর, ডাকাত মাদকসেবীদের মতো খারাপ লোকও ভালো হয়ে সোনার মানুষে পরিণত হয়। যে রাজনীতি আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সে রাজনীতিই আমাদের করতে হবে।  এ কারণে পীর সাহেব চরমোনাই বলেন আমি রাজনীতি করিনা আমি এবাদত করি!
তাই আগামী দিনে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে  খোদাভীরু আল্লাহ ওয়ালা দেশপ্রেমিক জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে হবে। তাহলেই একমাত্র শান্তির আশা করা যায়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ  সম্পাদক মাওলানা নূর উদ্দিন খান,  ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, আরো উপস্থিত ছিলেন  বামুক চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন খান,   ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডি এম ফয়সাল।
এছাড়া  ইউনিয়ন শাখার  ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ বাজারের ব্যবসায়ী ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এই বিশাল আয়োজন ফরাক্কাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ আহমাদ।


এই বিভাগের আরও খবর