শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

reporter / ২০৯ ভিউ
আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

শিক্ষিত জাতি গঠনের মধ্য দিয়েই আলোকিত দেশ গড়ে তোলা সম্ভব
—- আবু নঈম পাটওয়ারী দুলাল 

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ সরকারের বিনামূল্যে বই বিতরণ উৎসব কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁদপুর শহরের বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমূখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি (রোববার) সকালে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বিদ্যালয়ের জমিদাতা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শতভাগ শিক্ষিত জাতি গঠনের মধ্য দিয়েই আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। যা পৃথিবীর ইতিহাসে একমাত্র উদাহরণ।’

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরক্ষরমুক্ত দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, ছাত্রীদের উপবৃত্তি প্রদানসহ নানামুখী কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শত প্রতিকূলতার মাঝেও প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

তাই সন্তানদের শিক্ষিত করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। দেশ নিরক্ষরমুক্ত হলে জাতিরজনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ নেবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাছের বাচ্চু পাটওয়ারী, অভিভাবক কমিটির সভাপতি সাংবাদিক মির্জা জাকির, ম্যানেজি কমিটির সহ সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, স্পেন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান নয়ন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ হাওলাদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কাজী খোদেজা, সহকারী শিক্ষিকা মাহবুবা সুলতানা, নার্গিস বেগম, অর্পনা রানী বিশ্বাস, শাহনাজ পারভীন, আছমা আক্তার, মুহাম্মদ আনোয়ার হোসাইন, আবিদা সুলতানা কেয়া, পপি রানী দাস, নাছির আলম।

বই বিতরণ শেষে বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের ৬৭ তম জন্মদিনে শিক্ষক শিক্ষিকারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেককেটে জন্মদিন পালন করা হয়।


এই বিভাগের আরও খবর