শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

reporter / ২০৯ ভিউ
আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল (৫ জানুয়ারী) বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শীতার্ত মানুষের পাশে রয়েছেন। সমাজের সকল শ্রেণী পেশার বিত্তবান মানুষ ও রাজনৈতিক নেতাদেরকে এগিয়ে আসতে হবে। যাতে করে একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেদিকে সবার নজর রাখতে হবে। এ সংগঠনটি বিভিন্নভাবে সামাজিক সেবামূলক কাজ করছে। সমাজের সেবা করা একটি মহৎ কাজ। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে সমাজের উন্নয়ন কাজ করতে হবে। চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে আপনাদের এই মহৎ কাজে সকল ধরনের সহযোগিতা থাকবে।
সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল খালেক মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা।
বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের আহবায়ক সাইফুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক সালেহ আহম্মেদ সজিব মৃধা, মোশাররফ হোসেন বিপ্লব মিয়াজী, নুরে আলম মৃধা, আব্দুল আজিজ ঢালী, সদস্য সচিব এড. বদরুল আলম চৌধুরী।
সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর