শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ভারতের বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

reporter / ৩৪৬ ভিউ
আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ও আয়শা (রাঃ) কে নিয়ে ভারতের বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে হাইমচর উপজেলার কাটাখালীবাসীর আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।প্রতিবাদ মিছিলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি চেয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় উপজেলার প্রাণকেন্দ্র।
শুক্রবার বাদ জুম্মা (২৪ জুন) হাইমচর উপজেলা কাটাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কেন্দ্রীয় মসজিদ মোড় এসে প্রতিবাদ সমাবেশে রূপ ন্যায়। এতে খতিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিবাদী বক্তব্য উপস্থাপন করেন।
বক্তারা বলেন- ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন শোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছে। সেই সাথে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেছে। বিশ্ব নবীর শানে কটুক্তি ও বিতর্কিত মন্তব্যের জন্য ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
তারা বলেন- এই ধরনের ‘ইসলামভীতিপূর্ণ’ মন্তব্যের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তা মানবাধিকার রক্ষায় গুরুতর বিপদ তৈরি এবং অত্যধিক কুসংস্কারসহ প্রান্তিকতার দিকে নিয়ে যেতে পারে। যা সহিংসতা ও ঘৃণার চক্র তৈরি করবে। তাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এই হাইমচর থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কটুক্তিকারী দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবী করছি।
তারা বলেন- অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়। তবে বিশ্বের মুসলিম দেশগুলো ভারতকে ঘৃণার সাথে বয়কট করবে। ভারতের সকল পণ্য বয়কট করবে। মুসলিম দেশগুলো থেকে ভারতীয় নাগরিকদের তাড়িয়ে দেওয়া হবে। সর্বোচ্চ কর্মসূচি ঘোষণার মাধ্যমে ভারত অভিমুখে লংমার্চ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কাটাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নাজিম উদ্দিন, হাইমচর উপজেলা যুবলীগের সদস্য মোঃ ইসমাইল হোসেন আখন্দ, হাইমচর প্রেসক্লাব সিনিয়র সহ- সভাপতি আব্দুর রহমান, সহ রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের ঈমানদার তৌহিদী জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।।


এই বিভাগের আরও খবর