শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলব উত্তরের সকল ইউনিয়নে সাবেক মন্ত্রী মায়া চৌধুরী’র ৭৪তম জন্মদিন  উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল

reporter / ৪৩৪ ভিউ
আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের ৭৪তম জন্মদিন উপলক্ষে মতলব উত্তর উপজেলাধীন বিভিন্ন মাসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) বাদ জুম্মা উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ফাতেমা তুুজ জোহরা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পীরজাদা আল্লামা শায়খ মাসউদ আহমেদ উয়েসী রিফা’য়ী। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শত শত মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে গজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. হানিফ দর্জি মুঠোফোনে বলেন, বৃহত্তর মতলবের উন্নয়নের জন্য মায়া চৌধুরীর মতো নেতা বার বার দরকার, কারণ তার যোগ্য নেতৃৃত্বে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে আবারও তাকে জয়যুক্ত করে মেঘা প্রকল্পগুলো উনার মাধ্যমে বাস্তবে রূপান্তরিত করতে চাই।


এই বিভাগের আরও খবর