শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব উত্তরে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী রহমান গ্রেফতার

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তরে বরযাত্রীর গাড়ী বহরে ডাকাতি এবং নববধুকে ধর্ষণ মামলাসহ একাধিক ডাকাতি, হত্যাচেষ্টা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী দুর্ধর্ষ ডাকাত আ: রহমান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) দিবাগত রাত ৮টায় মতলব উত্তরের উত্তর টরকী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে অসংখ্য মামলার মধ্যে যে মামলায় ওয়ারেন্টভুক্ত তা হলো, জিআর নং-২০৭/২১, মতলব উত্তর থানার মামলা নং-০৯, তাং-১০/০৯/২১ইং, ধারা: ৩৯৫/৩৯৭/৪১২/৪১৩ দ: বি:।
গ্রেফতারকৃত ডাকাত আ: রহমান মতলব উত্তর থানার সুলতানাবাদ ইউনিয়নের উত্তর টরকী এলাকার মৃত ছিটু বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর রাতে মতলব উত্তর থানার উত্তর টরকী এলাকার মেহেরুন পলির বাড়িতে ডাকাতি করে ২৫ ভড়ি স্বর্ণালংকার ও দুইটি ডায়মন্ডের আংটি সহ মূল্যবান মালামাল লুট করে আ: রহমান। এ ঘটনার মামলায় রহমানের অন্যান্য আসামীরা জেল খাটলেটও মূলহোতা রহমান তিন বছর ধরে পলাতক ছিলেন। ২০২২ সালে একই এলাকার আবুল বাশার খোকনের বাড়িতে ডাকাতি, একই বছর নুরু মাষ্টারের বাড়িতে ডাকাতি, ২০২১ সালে বেরিবাধে বরযাত্রীর গাড়ী বহরে ডাকাতি এবং নববধুকে ধর্ষণ, ২০২০ সালে মহিবুল্লা খোকনকে হত্যা চেষ্টা এবং একাধিক মাদক মামলাসহ অসংখ্য মামলার আসামী সে। আ: রহমানের নেতৃত্বে সুলতানাবাদ ইউনিয়নসহ আশ-পাশের এলাকায় ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানাবিধ অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হওয়ায় সাধারণ জনগনের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
এ ব্যাপারে মতলব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা রাজু জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আ: রহমানকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর