শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

মতলব উত্তরে কোস্টগার্ডের অভিযান বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ৩ ডাকাত আটক

reporter / ৩৩৭ ভিউ
আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

মোঃ মুছা তপদারঃ
মতলব উত্তরে একটি দুইনলা বন্দুক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিপুল অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
 গতকাল শনিবার (২৪ জুন) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান
আটক ডাকাতরা হলেন—মো. আরিফ হোসেন (২৩), সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন (১৯)। তারা সবাই মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মতলব উত্তর উপজেলার এখলাছপুরে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় একটি বাড়িতে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দুইনলা বন্দুক, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ তিন ডাকাত সদস্যকে আটক করা হয়।’
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরোও বলেন, ‘ঘটনাস্থল চাঁদপুর থেকে দূরবর্তী, বিচ্ছিন্ন ও জনশূন্য হওয়ায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন বিভিন্ন সময়ে মোহনপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বাল্কহেড, কার্গোজাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করত। এ ছাড়া, অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করত।’
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, ‘আমরা জানতে পেরেছি ওই এলাকায় ডাকাত দলের তিনটি গ্রুপ আছে। তবে, সদস্য সংখ্যা কত তা জানা যায়নি। এরা ঈদকে কেন্দ্র করে যেসব নৌযানে মূল্যবান মালামাল থাকে ও নৌযানের শ্রমিকরা কোন সময় তাদের বেতন পায় এই ধরনের তথ্য জেনে ডাকাতি করে। মূলত তারা এখলাছপুর, মোহনপুর ও ছেঙ্গারচর এলাকা থেকে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে।’
আটক তিন ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর