শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter / ২৮৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধি :
দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ। আনন্দঘন দিবসটি পালন উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মতলব উত্তরের সাহেব বাজারে মিলিত হন সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা কেক কেটে প্রাণপ্রিয় সংগঠনের জন্মদিন উদযাপন করেন। সন্ধ্যার দিকে ছাত্রলীগের দীর্ঘায়ু ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে ওড়ানো হয় ফানুস।
এই আনন্দ-আয়োজনের উদ্যোক্তা ছিল মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ। সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরীফুল ইসলাম এবং কমিটির ১নং সদস্য সদরুল আমিনসহ অন্যরা।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রধান বলেন, ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এবং সাফল্যের সিঁড়ি বেয়ে ৭৫টি বছর অতিক্রম করেছে প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা দেশরত্ন্ন শেখ হাসিনার প্রতি, যিনি পিতৃহারা এ এতিম সংগঠনটিকে জননীর মমতায় ধারণ করে এবং ভগিনির স্নেহে লালন করে চলেছেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক ১নং সদস্য রহমতউল্লাহ সরকার লিখন ও ছেংগারচর পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সদস্য জনি, আসিফ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাইদুল ইসলাম, ফয়সাল, আবু বক্কর, এখলাসপুর ইউনিয়ন ছাত্রলীগের নাইম হোসেন হৃদয়, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের মিথুন প্রমুখ।
বর্তমানে দেশব্যাপী বয়ে চলা প্রচণ্ড শীত উপেক্ষা করে এই আয়োজনে শরিক হন মতলব উত্তর ছাত্রলীগের অসংখ্য প্রাক্তন ও বর্তমান নেতাকর্মী।


এই বিভাগের আরও খবর