শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে জমি নিয়ে শত্রুতার জেড় ধরে অর্ধ শতাধিক গাছ কর্তন

reporter / ৩৩৩ ভিউ
আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরের জমি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতার জের ধরে অর্ধ শতাদিক গাছ কর্তনের অভিযোগ উঠেছে। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মুক্তিরকান্দি ভান্ডারী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।  জানা যায়, সম্প্রীতি  মুক্তিরকান্দি গ্রামের পাটোয়ারী বাড়িতে রাতের আধারে মৃত- জাবেদ আলী পাটোয়ারীর ছেলে রফিক পাটোয়ারীর ১০ শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির গাছ ছিল। সেই গাছ এবং কাটা তারের বেরী কর্তন করেছে দূর্বৃত্তরা। তবে জমি সংক্রান্ত বিষয়ে একই বাড়ির মৃত কাদির পাটোয়ারীর ছেলে জমির উদ্দীন পাটোয়ারীর সাথে বিরোধ থাকায় তারাই এ কাজ করতে পারে বলে জানান রফিক পাটোয়ারী। পরে রফিক পাটোয়ারী জমির গাছ দেখতে গেলে জমির উদ্দিন ও তার স্ত্রী শারমিন, নাছির উদ্দীন ও তার স্ত্রী ফাতেমা, আবুবকরসহ আরো ৪/৫ জন মিলে মারধর করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
পরে জমির উদ্দিন বিদেশ চলে যায় এবং সেখান থেকে রফিক ও তার পরিবারকে মামলা প্রত্যাহার করতে চাপ দেয় ও হত্যার হুমকি দেয়।
উল্লেখ্য এ বিরোধ মিমাংশার লক্ষে গত ৩ই মে সাদুল্লাপুর ইউনিয়নের গ্রাম আদালতে বিচার-সালিশ উভয় পক্ষের কাগজপত্র দেখে জমির প্রকৃত মালিক রফিক পাটোয়ারীর পক্ষে রায় দেয়।


এই বিভাগের আরও খবর