শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

reporter / ৭১৩ ভিউ
আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুরে ফয়েজ আহমেদ মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের উদ্যেগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে । শনিবার ৯ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন ব্যাপী এ কার্যক্রম চলে। অর্থ অভাবে যে সকল দুঃস্থ ও দরিদ্র প্রবীণরা প্রয়োজনীয় চিকিৎসা পাননা তাদের জন্য বিনামূল্যে এই সেবা কর্মসূচি ।

চক্ষু চিকিৎসা সেবায় প্রবীণদের বিনামূল্যে চোখের অস্ত্রোপচারসহ চোখের অন্যান্য সেবা দেয়া হয়। প্রায় ৬০০জনকে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এদের মধ্যে চশমা, ঔষধ ও এবং ছানি অপারেশন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ভিখারদৌলা চৌধুরী বুলু, বিশেষ অতিথি সাবেক আবাসিক সার্জন ডা. গোলাম রাব্বানী চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক লিয়াকত আলী খোকন, মেঘনা ধনাগোধা স্বেচ প্রকল্পের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহিন, ফয়েজ আহমেদ মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মোহাম্মদ চৌধুরী তুহিন, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান চৌধুরী ভুলুন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ বারী চৌধুরী সোহেল, ফয়েজ আহমেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের ম্যানেজার মাইন উদ্দিন চৌধুরী, সমাজ সেবক হিরন চৌধুরী, মিলন চৌধুরী, জানে আলম,সাব্বির ভূইয়া, জাকির সরকার, আবু ইউসুফ, নূরনবী চৌধুরী, ফুহাদ চৌধুরীসহ সংলিষ্ট স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা।


এই বিভাগের আরও খবর