শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

reporter / ৩২৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :: মতলব উত্তর উপজেলায় এক মহিলার বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মনির হোসেনের স্ত্রী জাহানারার বেগমের নামে একটি বয়স্কভাতার কার্ড করে দেয় স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম।  জাহানারারা বেগমের নগদ নাম্বার ০১৯১৭৯৫৮৩২। সেই সূত্রে এই নাম্বারে টাকা আসার কথা ছিল। কিন্তু  এই নাম্বারে টাকা না আসায় জাহানারা মেম্বারকে জানায়। পরে মেম্বার সফিকুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে তথ্য নেয়। তথ্যমতে এই টাকা চলে ভুলবশত চলে যায় এই ০১৮২৫৩৮৯৩৮৪ নাম্বারে। তার নাম উম্মে সালমা , বাড়ি উপজেলার আমুয়াকান্দ গ্রামে।
খবর নিয়ে জানা গেছে,  জাহানারা বেগমের একই বাড়ির মৃত আব্দুল গনির ছেলে হারুন অর রশীদ
ঊম্মে সালমার কাছে যায়। হারন অর রশীদ উম্মে সালমাকে বলেন এই জাহানারা আমার মা। তাই টাকা ফেরৎ দিন। পরে সালমা হারনকে ৩ হাজার টাকা ফেরৎ দেয়। কিন্তু হারুন সেই টাকা জাহানারকে ফেরৎ দেয়নি।  পরে একথা জানাজানি হলে হারন ২ হাজার টাকা জাহানারকে ফেরৎ দেয়। বাকী এক হাজার টাকা হারন রেখে দেয়। হারুন অর রশীদ তার চাচী জাহানারার বয়স্কভাতার টাকা নিয়ে আত্মসাৎ নিয়ে এলাকায় চানচল্য বিরাজ করছে।
এবিষয়ে অভিযুক্ত হারুন অর রশীদ বলেন, আমি বয়স্ক ভাতার কার্ড দিয়েছি এবং টাকা ফেরৎ এনেছি, ওখানে আমার এই ১ হাজার টাকা খরচ হয়েছে।


এই বিভাগের আরও খবর