শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

মতলব উত্তরে ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগীদের চাল বিতরণ

reporter / ৩১০ ভিউ
আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩

শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না
—– নুরুল আমিন রুহুল এমপি
নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ভি.ডব্লিউ.বি. কর্মসূচির উপকারভোগী মহিলাদের মাঝে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ মে) ১১টায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল প্রধান অতিথি উপস্থিত থেকে ভি ডব্লিউ বি কর্মসূচির চাল বিতরণ করেন।
এ সময় ফরাজীকান্দি ইউনিয়নের ২২২ জন কার্ডধারী ৩০কেজি করে প্রতি মাসে উপকারভোগী অতিদরিদ্র মহিলাদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
এ সময় ফরাজীকান্দি ইউনিয়নের ২২২ জন কার্ডধারী ৩০কেজি করে প্রতি মাসে উপকারভোগী অতিদরিদ্র মহিলাদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান প্রধান, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নুরু উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আফজাল হোসেন গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, উপজেলা ছাত্রলীে আহ্বায়ক নুর নবী খাঁন প্রমুখ।
অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন,
বাংলাদেশ যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকবে ততদিন একটি মানুষও না খেয়ে থাকবে না। কেউ গৃহহীনও থাকবে না। তিনি বলেন, স্বাধীনতার মাত্র দুই মাসের মাথায় জাতির পিতা গৃহহীন-ভূমিহীনদের পুনর্বাসনের কাজ শুরু করেছিলেন। তার ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে দেড় লক্ষাধিক পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া এখনো চলছে।
সাংসদ রুহুল বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, আর না থাকলে খাদ্যে সংকট পড়ে। আমাদের নেত্রী প্রায় সময়ই বলেন, বাড়ির আনাচে-কানাচে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না।
নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, প্রজ্ঞা বুদ্ধি দিয়ে দেশেকে এগিয়ে নিয়ে ইস্পাত কঠিন হাতে নেতৃত্ব দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ বিশ্ব মন্ডলে অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা রেকর্ডগড়া চারবার প্রধানমন্ত্রী হয়ে দলকে এক হাতে সামলাচ্ছেন। যেন ক্লান্তি নেই। দীর্ঘযাত্রার ক্লান্তিহীন এ যোদ্ধার কাঁধে এখনো অনেক দায়িত্ব। দেশের প্রায় সব মানুষই স্বীকার করেন, হার না মানা যোদ্ধার নামই ‘শেখ হাসিনা’।


এই বিভাগের আরও খবর