শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter / ৫৫৭ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

চাঁদপুরের মতলব উত্তরে ২০২৩-২০২৪ আর্থিক সালে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ’ এর আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ জোরদারকরণে স্টোকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ে আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা ওমর আলী, আমিরাবাদ মৎস্য আড়ৎদার নজরুল বকাউল, ষাটনল মৎস্য আড়ৎদার আব্দুল মালেক মেম্বার, এখলাসপুর মৎস্য আড়ৎদার আহসান মোল্লা।


এই বিভাগের আরও খবর