শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প ফেডারেশনের আলোচনা সভা

reporter / ৪৪৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ  মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এই সভায় নতুন বছরে কৃষকদের মাঝে দ্রুত পানি পৌছানোর ব্যপারে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভা পরিচালনা করেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন। এসময় সেচ প্রকল্পের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উন্মুক্ত আলোচনা করেন। সভায় সকল সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কৃষকদের সার বীজ সহ সকল প্রকার সুবিধা এবং যেটা সবচেয়ে বড় বিষয় সেচ, সেটিও তিনি কৃষকদের সুবিধা মত দিচ্ছেন। কৃষকদের সকল চাহিদা পূরণে একমাত্র আওয়ামী লীগ সরকারই কাজ করছে। বিগত কোন সরকার কৃষকদের কথা চিন্তা করেনি। তিনি আও বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পটি দেশের মধ্যে একটি অন্যতম সেচ প্রকল্প। এই প্রকল্পের ভাল মন্দ দেখভাল করা আমাদের সকলের দায়িত্ব। প্রকল্পের পানি নিষ্কাশন খাল ও সেচ ক্যানেল যার যার এলাকার নিজ দায়িত্ব পরিস্কার করে রাখবো। আগামী জানুয়ারী মাসের প্রথম দিকে সরকারের ঘোষনা অনুযায়ী কৃষকদের পানি পৌছে দেওয়া হবে বলেও তিনি জানান।


এই বিভাগের আরও খবর