শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলব উত্তরে ৪০ পিস ইয়াবাসহ আটক ৩

reporter / ৩৮২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তরে ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার ২১ মে রাত প্রায় ১১ টার সময় মতলব উত্তর থানার এসআই মোঃ আবু হানিফ, এসআই মোঃ শাহ আলম মিয়া, এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মতলব ফরাজীকান্দি ইউপিস্থ ফরাজীকান্দি বেড়িবাঁধ সংলগ্ন রুবেল মোল্লা অটো-রিক্সার গ্যারেজ এর সামনে পাকা রাস্তায় তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার রামপুরা গ্রামের বাতেন মোল্লার ছেলে মোঃ রুবেল মোল্লা (৩৪), পিতা-বাতেন মোল্লা, মিরাকান্দি গ্রামের মো. হান্নান বেপারির ছেলে মোঃ বশির আহম্মেদ (২৬), ও শাখারিপাড়া গ্রামের মৃত আবুল হাসেম দেওয়ানের ছেলে আঃ টিপন প্রকাশ টিপু দেওয়ান (৩১)। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর