শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ০৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter / ৭০৭ ভিউ
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

দেওয়ান মুরাদুজ্জামান:
“মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ১,২৫০ মিলিলিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১০০(একশত) গ্রাম গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৫,৫৮৯.৫০/- টাকা ও মাদকদ্রব্য সেবন এবং ব্যবহারের বিভিন্ন সরঞ্জামাদিসহ ০৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার”
২৩/০১/২০২৫খ্রিঃ তারিখ জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায় মোঃ রবিউল হক, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেনাবাহিনীর সহায়তায় থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করাকালে ২৩/০১/২০২৫খ্রিঃ তারিখ রাত ২০.৫০ ঘটিকার সময় মতলব উত্তর থানাধীন বদরপুর সওদাগর পাড়াস্থ তারা মিয়া সওদাগরের বসতবাড়ীর উঠান হইতে ধৃত আসামী ১। মোঃ শামছুল হক (৩০), পিতা-মৃত নুরুল হক, মাতা-মৃত রোজিনা বেগম, সাং-গুলিস্থান,পুরান ঢাকা, থানা-কোতয়ালী, ডিএমপি, ঢাকা, বর্তমান-বদরপুর, তারা মিয়া সওদাগরের বাড়ী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ২। মোঃ তারা মিয়া সওদাগর (৫৫), পিতা-মৃত মকবুল হোসেন সওদাগর, মাতা-আলো বেগম, সাং-বদরপুর, সওদাগর পাড়া, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ৩। মোঃ আক্তার হোসেন (৩৮), পিতা-মৃত খুরশিদ মিয়া, মাতা-আমেনা বেগম, সাং-তিনপাড়া, বেপারী বাড়ী, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ৪। মোঃ ফারুক (৩৭), পিতা-মোঃ মোমিন মিয়া, মাতা-পারুল বেগম, সাং-ভঙ্গারচর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ৫। মোঃ সোহাগ (২৮), পিতা-মৃত মালেক মিয়া, মাতা-মৃত পারভীন বেগম, সাং-বন্দর, শাহী মসজিদের পাশের্^, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৬। খোরশেদ আলম প্রঃ খুইশ্যা পাগলা (৬০), পিতা-মৃত আয়াত আলী, মাতা-মৃত হারবান, সাং-গুয়াগাছিয়া, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ, ৭। মুজিবুর রহমান শেখ (৪৮), পিতা-মৃত আব্দুল আজিজ শেখ, মাতা-মাসুদা বেগম, সাং-গুনরাজদী, শেখ বাড়ী, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ৮। নয়া মিয়া প্রঃ নাঈম (৪০), পিতা-মৃত ফুল মিয়া, মাতা-মৃত হাসিনা বেগম, সাং-মুরাদপুর, থানা-পাচঁলাইশ, সিএমপি, চট্টগ্রাম, ৯। মোঃ মান্নান (৫০), পিতা-মৃত মোহাম্মদ বাগ, মাতা-রতননেছা, সাং-জামালপুর, দক্ষিণকান্দি, ভবেরচর, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জদের দেহ তল্লাশী করিয়া সর্বমোট ১,২৫০ মিলিলিটার দেশীয় তৈরী চোলাই মদ, মূল্য অনুমান ২,৫০০/- টাকা, ১০০(একশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান ২০০০/- টাকা, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৫,৫৮৯.৫০/- টাকা ও মাদকদ্রব্য সেবন এবং ব্যবহারের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর এর মতলব উত্তর থানার, এফআইআর নং-৩৭, তারিখ- ২৪ জানুয়ারি ২০২৫; জি আর নং-৩৭, তারিখ- ২৪ জানুয়ারি ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।


এই বিভাগের আরও খবর