শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব দক্ষিণে উষার স্পোটিং ক্লাবের কর্যালয়ে হামলা ও ভাং*চুর

reporter / ৪০৪ ভিউ
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

মতলব প্রতিনিধি: 
মতলব দক্ষিনে ঐতিহ্যবাহী উষার স্পোর্টিং ক্লাবের অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
সরজমিনে জানা যায়, মতলব নিউ হোস্টেল মাঠ সংলগ্ন ঊষার স্পোর্টিং ক্লাবের অস্থায়ী কার্যালয়ে গত ২৩ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৮টার সময় একটি সঙ্ঘবদ্ধ দল এই হামলা চালিয়েছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ । তারা এ সময় ক্লাবের দরজা ভেঙ্গে  আসবাপত্র ভাংচুর ও মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ছাড়াও নিউ হোস্টল মাঠে  চলমান শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের  প্যাভিলিয়ন ও প্যান্ডেল ভাঙচুর করে । এ ঘটনায় উষার স্পোটিং ক্লাবে ক্লাবের কোষাদক্ষ মাহবুব বাদী হয়ে  শাকিল, সৌরভ, মাহিন, হাসিবুল হাসান, রিফাত হাসান, ইমন, হাবিবুর রহমান সহ আরো অজ্ঞাত ২০-২৫ জন বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ।
এ বিষয়ে অভিযুক্ত শাকিল জানায়, ঘটনার সময় আমরা কেউ ছিলাম না, তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে ।  তবে টুর্নামেন্টের একটি ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে তাদের সাথে কথা কাটাকাটি  হয়েছে। খেলার এই  ঘটনার ব্যপারে আমরা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ও থানার ওসি সালেহ আহাম্মদের কাছে অভিযোগ দিয়েছি।
মতলব দক্ষিন থানায় অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন, ঊষার ক্লাব কার্যালয়ে হামলার ঘটনায় আমি অভিযোগ পেয়েছি,  বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব ।


এই বিভাগের আরও খবর