শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণে কিশোর জুবায়ের হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

reporter / ২৫২ ভিউ
আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার কালিকাপুর এলাকায় কিশোর জুবায়ের হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন হয়।
ঘন্টাব্যাপি এ মানববন্ধনে জুবায়ের পরিবারের লোকজন জনপ্রতিনিধি সহ এলাকার লোকজন অংশগ্রহন করেন। এসময় তারা চার আসামীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন সাধারণ জনতা।
জুবায়েরের বাবা এনামুল হক বাচ্চু বলেন, বিনা কারণে নির্মমভাবে আমার ছেলেকে হত্যা করেছে লিটন। আমি আমার ছেলের হত্যাকারীর ফাঁসি চাই। আমার ছেলের হত্যার বিচার দেখে যাতে আর কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়।
গত ৬ নভেম্বর সকালে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের মুন্সি বাড়িতে পানি পান করতে এসেছিল জুবায়ের। এসময় ওই বাড়ির আব্দুস সামাদের ছেলে মো. লিটনের সার্টের পকেট থেকে ৫০ টাকা চুরি করে জুবায়ের। পরে বসত ঘরে নিয়ে দরজা বন্ধ করে মারধর করে। মারধরের একদিন পর জুবায়ের অসুস্থ হয়ে পড়লে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার ২দিন পর নিহতের বাবা বাদী হয়ে চার জনকে আসামি করে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা (মামলা নং- ১০) করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিরা সবাই পলাতক রয়েছেন।


এই বিভাগের আরও খবর