শিরোনাম:
ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত

মতলব দক্ষিণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

reporter / ৪০৬ ভিউ
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

সাইফুর রহমান সবুজঃ
“দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়-ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলায়  জাতীয়  দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
১০ ই মার্চ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মতলব দক্ষিণ উপজেলা  ফায়ার সার্ভিস স্টেশনের  সাব অফিসার মোহাম্মদ আলীর নেতৃত্বে, অগ্নিকান্ডে ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
 এসময়  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন মতলব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজীব কিশোর বনিক, উপজেলা প্রকৌশলী মোঃ মেহেদী হাসান,
উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ( পিআইও) আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  নাজমুন নাহার, উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ আলী প্রমুখ।


এই বিভাগের আরও খবর