শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণে জেল হত্যা দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

reporter / ২৭৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ  মতলব দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩ নভেম্বর যথাযোগ্য মর্যাদায়  জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে , আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্যের সভাপতিত্বে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামানের পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্যে  রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ালীগ নেতা এমএ আজিজ বাবুল, ইকবাল হোসেন পাটওয়ারী, জহিরুল ইসলাম আলেক, ফারুক আহমেদ বাদল, পারভেজ চৌধুরী হানিফ, প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ,, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আশ্রাফ আলী পাটওয়ারী অনিক, সাধারণ সম্পাদক মোঃ কাউছার আলম পান্না, মতলব পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ গোলাম রাব্বী, সাধারণ সম্পাদক নূর মোঃ তামিম। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাহেব আলী বেপারী, মোঃ লিয়াকত হোসেন সরকার, লেয়াকত আলী বেপারী, লোকমান হোসেন বাবুল, আনোয়ার সরকার, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মতলব পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব ওয়াহিদুজ্জামান মৃধা।


এই বিভাগের আরও খবর