শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম কার্যক্রম চালু

reporter / ২৯৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম কার্যক্রম চালু করা হয়েছে। গত ১৬ মে বেলা এগারোটায় ফিতা কেটে আলট্রাসনোগ্রাম কার্যক্রমের উদ্ধোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাদাত হোসাইন। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুল্লাহ সৌরভ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ মেডিকেল অফিসারবৃন্দ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুল্লাহ সৌরভ বলেন, মতলব দক্ষিণ উপজেলার সর্বসাধারনের সেবার জন্য আল্ট্রাসনোগ্রাম  কার্যক্রমটি চালু করা হয়েছে। এ কার্যক্রমটির জন্য দুজন মেডিকেল অফিসার ( পুরুষ ও মহিলা)  দায়িত্বে নিয়োজিত থাকবেন।এ ক্ষেত্রে সরকারী ফি ২০০  ও ২৫০ টাকা নির্ধারন করা হয়েছে। অপরদিকে চাঁদপুরের সিভিল সার্জন আলট্রাসনোগ্রাম কার্যক্রম উদ্ধোধন শেষে হাসপাতালের প্রত্যেকটি বিভাগ পরিদর্শন করেন এবং সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন।হাসপাতালের সার্বিক বিষয় এবং চিকিৎসা সেবার প্রশংসা করেন। এদিকে হাসপাতাল পরিদর্শনকালে কর্মস্থলে ওইদিন উপস্থিত না থাকায় ২ জন মেডিকেল অফিসারকে শোকজ করেন তিনি।এছাড়া হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খাবার নিন্মমানের হওয়ায় ঠিকাদারকেও শোকজ করেন সিভিল সার্জন।


এই বিভাগের আরও খবর