শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ময়মনসিংহে মোটরসাইকেল দূর্ঘটনায় মতলব উত্তরের কলেজ শিক্ষার্থী আশিক নিহত

reporter / ৪১৭ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে মিকচার মেশিন গাড়ির চাপায় মতলব উত্তরের কলেজ শিক্ষার্থীর আশিক শিকদির (২২) মারা গেছেন। এসময় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী রয়েল কাজী (৩৫) নিহত হন। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে।

শনিবার রাত সাড়ে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় এই ঘটনা ঘটে। আশিক পূর্ব ফতেপুর ইউনিয়নের রসুলপুর, সাহাবাজ কান্দি গ্রামের ফয়েজ সিকদারের বড় ছেলে। আশিক মুন্সী আজিম উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ রোববার (২২ অক্টোবর) সকাল ১০ টায় নিহতের লাশ বাড়িতে আনা হয় এবং বাদ যোহর সাহবাজকান্দি কেন্দ্রীয় কবরস্থান মাঠে নিহতের লাশ জানাজা শেষে দাফন করা হবে।

এদিকে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইন উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেল ত্রিশালের রায়মনি এলাকায় এসে ইউটার্ন নেয়। এসময় ঢাকাগামী একটি মিকচার মেশিন মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।’
তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর