শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মানবিক ইউএনও রাশেদুল ইসলামের সহায়তায় খুশি লক্ষ্মী দেবী

reporter / ৪৫৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ
একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুধুমাত্র দাপ্তরিক কাজই করেন না। আবার ছুটির দিনও বসে থাকেন না। কাজের সীমানাও নির্ধারণ করেননি। ছুটে চলছেন অভিরাম। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এমনই হওয়া প্রয়োজন। কারণ সোনার বাংলা গড়ার দায়িত্ব সকলের। বলছিলাম হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম এর কথা। তিনি এই উপজেলায় যোগদানের পর থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সমস্যা সমাধানে এগিয়ে যাচ্ছেন। তার প্রতিটি কাজই সহকর্মী ও সমাজের সকল পেশার মানুষের উৎসাহ এবং অনুপ্রেরণা।
নিয়মিত ভাল কাজের অংশ হিসেবে তিনি বুধবার (২০ জুলাই) অফিসিয়াল ফেসবুকে লিখেন “ বহুকাল আগেই স্বামীর বাড়ি ছেড়েছেন লক্ষ্মী দেবী। পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেই জীবন কাটে তার..
মেয়ের বিয়ে ঠিক হয়েছে, চাহিদা খুবই সামান্য। বিয়ের একটা শাড়ি আর কিছু বাজার সদাই। চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে কেউ একজন পরামর্শ দিয়েছে ‘ইউএনওর কাছে যাও, উনি বাজার কইরা দিবেন’
আমি জিজ্ঞেস করি, ‘আমি কই থেকে দিব!!’ কিছু বলে না, ইতস্তত হাসে৷ তার বিশ্বাস, আমি দিতে পারবো।
এত আশা করে যে আসে, তাকে কিভাবে ফেরাই। পিআইও এর সাথে কথা বলে একজন স্টাফকে ঠিক করে দিয়ে বললাম, ‘উনি উনার খুশীমতো কিনুক, তুমি শুধু পাশে থেকো’
সব বাজার করে আমার সাথে দেখা করতে এসেছে লক্ষ্মী দেবী৷ হাসিমুখে জানালো বিয়ের শাড়ি পরিয়ে নাকি মেয়েকেও নিয়ে আসবে এর পরের বার..
একই পৃথিবীর মানুষের চাওয়াপাওয়ার কত ফাঁরাক। কি অকৃত্রিম হাসি, কত অল্পতেই না কারো মুখে ভুবনজয়ের আনন্দ..।
ইউএন’র এমন পোস্ট দেখে অনেকেই লক্ষ্মী দেবীকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন এবং মহতী কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানন।


এই বিভাগের আরও খবর