শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নিরীহ পরিবারটি

reporter / ৩০৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে এক নিরীহ
পরিবারকে হয়রানির অভিযোগ সামছুল হক

কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামে হামলা ও
মারধরের মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দিয়ে এক নিরীহ পরিবারকে হয়রানির
চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের প্রভাবশালী কবির হোসেনের
বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। মামলার ভয় এড়াতে মিথ্যা মামলার আসামী
হয়ে বৃদ্ধ শামছুল হক গংরা বর্তমানে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
মামলা ও হয়রানির শিকার পরিবার সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার
বুরবুড়িয়া গ্রামের জহুর আলী হাজী বাড়িতে গত ২১ এপ্রিল সকাল সাড়ে
৭টার দিকে বাড়ি সংলগ্ন ডোবায় মাছ ধরার পরিকল্পিত ঘটনা সাজিয়ে
প্রতিপক্ষ কবির হোসেন একই গ্রামের আতিকুর রহমান সজীব (২৫),
সামছুল হক (৬০),মিনারা বেগম (৪৮),হালিমা বেগম (৩২) ও পলি বেগম (২৫)
কে বাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ১৬, তারিখ:
২৫.০৪.২০২৩ ইং।
মামলার ২নং আসামী বৃদ্ধ সামছুল হক জানান, ঘটনার দিন তিনি
তাবলিগ জামাতে উত্তরবঙ্গে ছিলেন। বাড়িতে খবর নিয়ে শুনেছি, এ ধরনের
কোনো ঘটনা হয়নি। অথচ আমাকে মিথ্যা আসামী সাজিয়ে হয়রানির
চেষ্টা করছেন। বৃদ্ধ সামছুলক আরো বলেন, প্রতিপক্ষরা উল্টো আমার জমি-
জমা দখল অপচেষ্টায় বিভিন্ন সময়ে বাড়ি-ঘরে হামলা ও প্রভাব খাটিয়ে
নানান ভাবে ভয়-ভীতি দেখিয়ে আসছে। যা এলাকাবাসী,জনপ্রতিনিধিসহ
সকলেই অবগত রয়েছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওই মামলা থেকে তাকে ও
অন্যান্যদের অব্যাহতি দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিতের হস্তক্ষেপ কামনা
করেছেন নিরীহ সামছুল হকের পরিবার। এদিকে উল্লেখিত বিষয়ে মামলার
বাদী কবির হোসেনের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইলে বারবার চেষ্টা করেও
তাকে পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর