শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ৫০ হাজার টাকা অর্থদন্ড” শাহরাস্তিতে বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ  শাহরাস্তি উপজেলার মেহের কালিবাড়ি ও সূচীপাড়া বাজারে ৪ টি ফার্মেসীতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশীদ এবং সহকারী কমিশনার ভূমি  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ওইদিন বিকেলে ম্যাজিস্ট্রেটদ্বয় চাঁদপুরের ড্রাগ সুপার মৌসুমি আক্তারকে সাথে নিয়ে উপজেলার মেহের কালিবাড়ি ও সূচীপাড়া বাজারে ৪ টি ফার্মেসীতে অভিযান চালান। ওইসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিপননসহ ঔষধ আইনের বিভিন্ন ধারার অপরাধ সংগঠনের দায়ে  মেহের কালিবাড়ির প্রেসক্রিপশন সেন্টারকে ১০ হাজার, সূচীপাড়া বাজারে আসিফ ঔষধ বিতানকে ১৫ হাজার, মেডিসিন এন্ড ডক্টরসকে ১০ হাজার ও আল আমিন ফার্মেসীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
এছাড়া সূচীপাড়া বাজারে একটি হোটেলকে  ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
সহকারী কমিশনার ভূমি  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও ঔষধ আইনের বিভিন্ন ধারার অপরাধ সংগঠনের দায়ে  এ দন্ড দেয়া হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে


এই বিভাগের আরও খবর