শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবুল চৌধুরী আর নেই

reporter / ২৭৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলার কৃতিসন্তান জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত মোহনপুর ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল (৭০) আর নেই।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ৪ ভাই, ৩ বোন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সামছুল হক চৌধুরী বাবুল এর ছেলে মাজেদুল হক চৌধুরী শুভ জানান, তার বাবা বৃহস্পতিবার সকালে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ আদ আসর নিকুঞ্জে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিজ বাড়ী মতলব উত্তরের উদেশ্যে রওয়ানা হব। আগামীকাল (১১ নভেম্বর) সকালে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি ১৯৭১ সালে ক্র্যাক প্লাটুনের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন।
সামছুল হক চৌধুরী বাবুল ১৯৫২ সালে মতলব উত্তর উপজেলার মোহনপুরে গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে স্থানীয় সরকার মন্ত্রণায়ের অধীনে সারাদেশের মধ্যে জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। তিনি মোহনপুর ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর