শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মোহনপুর ইউপির উপ-নির্বাচন

reporter / ২৮৭ ভিউ
আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

নৌকার মাঝি পরিবর্তন করে আবদুল 
হাই প্রধানকে প্রার্থী ঘোষণা 
মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১০ নভেম্বর মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক
চৌধুরী বাবুল মৃত্যুবরণ করার পরে সম্প্রতি উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করে
নির্বাচন কমিশন। মোহনপুর ইউনিয়নের ওই উপ-নির্বাচনে আওয়ামী নেতা  কাজী মিজানুর রহমানকে নৌকা প্রতীকে মনোনীত করা হয়েছিল। এর দুইদিন পরে গত ১৭ ফেব্রুয়ারী মনোনয়ন পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানকে দেওয়া হয়েছে নৌকা প্রতীক। শনিবার তিনি আওয়ামী লীগের সভানেত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত চিঠি গ্রহন করেন আবদুল হাই।
এদিকে কাজী মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহন করবেন বলে
জানা গেছে। এ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাড. সেলিম মিয়া গত ১৬ ফেব্রুয়ারী
উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর