শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

যা দেখা হয় না, চক্ষু মেলিয়া অফিসের সামনেের কাজে যখন অনিয়ম // মেয়াদ শেষ না হওয়ার পূর্বেই কাজে ফাটল

reporter / ২৪২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

স্টাফ রিপোটার
বর্তমান সরকারের আপ্রাণ চেষ্টায়  দেশকে এগিয়ে নেওয়ার জন্য  যখন উন্নয়নের মহাসড়কে তুলছে, এমনকি বিশ্বব্যাপী বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় হইচই , তখন মফস্বল শহরের ২/১ জন দায়িত্ববান কর্মকর্তার দায়িত্ব হীনতার কারণে এবং দলের নাম ভাঙ্গিয়ে নিজের  আখের গোছানো কিছু পাতি নেতাদের কর্মকাণ্ডের জন্য বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে সরকারের।
তেমনি সকলের চোখের সামনে সরকারি কাজের টেন্ডারে কাজ পাওয়ার পর ঐ  ঠিকাদারের প্রতিষ্ঠান কে দেওয়া কাজটি সম্পূর্ণ করে দেওয়ার নির্ধারিত সময়ের পূর্বে   নিম্ন মানের কাজ করায় তা এখনই ফাটল ধরার অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভবন সন্মুখের পুকুরটির চারদিকে গাইড দেওয়াল নির্মাণ, ঘাটলা, ও পুকুরের সংস্কার ও সৌন্দর্য বর্ধন বিষয়ে এবং সরকারের রাজস্ব আয়ের খ্যাতের অর্থায়নে অথ্যাৎ উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদ টেন্ডার আহ্বান করে।
পুকুরের গাইডদেওয়াল, সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনসহ কয়েকটি  ভাগে বিভক্ত করে  উপজেলা পরিষদ টেন্ডার আহ্বান করে। কাজের মূল্য প্রায় ৪০ লাখ টাকার মতো ধরা হয়।
আর এই টেন্ডার প্রক্রিয়াটি শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩ বছরের বেশি সময় চলছে। কিন্তু বিভিন্ন কারণে কতৃপক্ষ কাজ সম্পূর্ণ করার  মেয়াদ বাড়ানোর কারনে  কাজের মেয়াদ শেষ হয়েও হচ্ছে না।
এদিকে এই টেন্ডার প্রক্রিয়ায় কাজটির বিষয়ে একজন জনপ্রতিনিধির হস্তক্ষেপে  মেসার্স মনির এন্টারপ্রাইজ কাজটি পেলেও কাজটি করছেন চান্দ্রা ইউনিয়ন ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি  আতাউর রহমান পাটোয়ারী রাজু।
কয়েকটি ভাগে বিভক্ত করার ফলে সংশ্লিষ্ট ঠিকাদার কাজের প্রায় ৮০ ভাগ কাজ শেষ করেছেন এবং পুকুরের মুল যে কাজটি অথ্যাৎ গাইড দেওয়াল নির্মাণ শেষ করে দিয়েছেন। ইতিমধ্যে কাজের বিশাল অংশের বিলও উওোলন করে নিয়েছেন। কিন্তু কাজের মেয়াদ শেষ না হতেই পুকুরের গাইড দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। এ ফাটল দেখা দেওয়ার পর শুরু হয়েছে নানা গুঞ্জন।
এমনকি এ ঘটনাটি স্বয়ং উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জানাজানি হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগন ও উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার নজরে আসে।
এরপর পরই উপজেলা প্রকৌশল বিভাগ শুরু করে তোরজোর। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে ডাকিয়ে কাজের মান বজায় রেখে কাজ করার নির্দশনা দেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক, বেশ কিছু স্হানীয় বিভিন্ন মহলের মানুষজন জানান, কাজটি শুরু থেকেই অনিয়মের মধ্যে দিয়ে কাজ শুরু করা হয়। কাজে যে সকল ইট ব্যবহার করা হয়েছে তা ছিলো নিম্ন মানের। সবচেয়ে আশ্চর্য জনক বিষয় হচ্ছে যে, কাজটি যে উপজেলা পরিষদের সেই উপজেলা পরিষদের সন্মুখে কাজের জন্য আনা নিম্ন মানের  মালামাল রেখে ঠিকাদার আতাউর রহমান রাজু পাটোয়ারী কাজটি সম্পূর্ণ করেছেন। অথচ সে স্হান দিয়ে শুধু মাত্র উপজেলা পরিষদের উধ্বতন কর্মকর্তাগনই আশা যাওয়া করেনি, জেলার উধ্বতন কর্মকর্তাদের আশা যাওয়া ছিলো, অথচ কাজটি অনিয়মের মধ্য দিয়ে সম্পূর্ণ করা হলেও বিষয়টি কেউ একবারও নজরে আনেননি?
অন্যদিকে কাজটি দেখা শুনার দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রকৌশল বিভাগের অফিস সন্মুখে এবং তাদের সামনে কাজটি করা হলেও ঐ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা কী, ঘুমিয়ে ছিলেন!
বেশকজন প্রত্যক্ষদশীর সাথে কথা বলে জানাযায়, মেসার্স মনির এন্টারপ্রাইজের নামে কাজটি করছেন মুলত চান্দ্রা ইউনিয়ন ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি
আতাউর রহমান রাজু পাটোয়ারী কাজটি করেছেন। তিনি সরকার দলের নেতা এবং উপজেলা পরিষদের  একজন জনপ্রতিনিধির নিকট আত্মীয় হওয়ায় এ কাজের বিষয়ে কেউ কোনো কথা বলতে সাহস পায়নি। ফলে সংশ্লিষ্ট ঠিকাদার নিজের মন মতো কাজটি শেষ করে। কিন্তু ভাগ্যের পরিহাস বিল উওোলনের পূর্বে গাইড দেওয়ালে ফাটল দেখা দেওয়ায় ঠিকাদার পরেন বিপদে।

এবিষয়ে, সংশ্লিষ্ট কাজটি তদারকি করার দায়িত্ব পাওয়া উপ সহকারী প্রকৌশলী মোঃ আইয়ুব খানের সাথে কথা হলে, তিনি বলেন, আমি তো চাঁদপুরে এসেছি বেশীদিন হয়নি। কাজটি বিগত প্রায় ৩/৪ বছর ধরে চলমান রয়েছে। কয়েকটি ভাগে কাজটি বিভক্ত। সংশ্লিষ্ট কাজে আমি দায়িত্ব পেয়েছি অল্প কিছু সময় আগে। আমি দায়িত্ব নেওয়ার পর বিষয়টি দেখেছি এবং আমার উধতন কতৃপক্ষ কে বিষয়টি জানিয়ে কাজটি পুনরায় নতুন করে করে দেওয়ার জন্য বলেছি।
এবিষয়ে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী স্নেহাল রায়ের সাথে কথা হলে তিনি বলেন, আমি তো চাঁদপুরে এসেছি নতুন, এটি কয়েক বছর পূর্বের কাজ,।
কাজের অর্থায়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এজন্য হয়তোবা দেরী হচ্ছে। মোট কাজের মূল্য জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি ভাগে কাজটি টেন্ডার আহ্বান করা হয়েছে, তবে ৪০ লাখের মতো হতে পারে, সকল কাগজ পএ দেখতে হবে। তিনি কাজের মানের বিষয়ে কোনো কথা না বলে শুধু বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার কে বিল দেওয়া হয়নি, কাজটি পুনরায় নতুন করে করে দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এবিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শারমিনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ও বলেন, আমি আসার পর দেখছি কাজটি চলমান। ফাটল হওয়ার বিষয়টি নিয়ে বলেন, আমি শুনেছি এবং দেখেছি, এরপর সংশ্লিষ্ট ঠিকাদার কে ডেকে এনে নতুন করে কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। না হয় বিল দেওয়া হবে না।
এদিকে উক্ত  কাজের ঠিকাদার আতাউর রহমান রাজু পাটোয়ারীর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। চান্দ্রা ইউনিয়নে সরকারের নানা উন্নয়ন কাজ বা প্রজেক্টের কাজে তিনি অনিয়ম করেছেন এমন অভিযোগ রয়েছে স্হানীয় ইউনিয়নবাসীর। উক্ত ইউনিয়নে  গভীর নলকূপ স্হাপনের নামে স্হানীয় জনগণ থেকে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। এমনকি গভীর নলকূপ স্হাপনে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে উপজেলা চেয়ারম্যানদের মিটিংয়ে সরাসরি চান্দ্রা ইউনিয়নে গভীর নলকূপ স্হাপনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন পাশ্ববর্তী এক ইউনিয়ন চেয়ারম্যান। তখনই এঘটনার বিষয় জানাজানি হয়।
শুধু তাই নয়, একজন জনপ্রতিনিধির নিকট আত্মীয় হওয়ায় তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন।
উক্ত চান্দ্রা ইউনিয়ন ছাত্র লীগের সন্মেলন করে ছাত্র লীগের  সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হলেও প্রভাব বিস্তার করে তিনি ইউনিয়ন ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতির পদটি ভাগিয়ে নিয়েছেন। অথচ সভাপতি এখনো এলাকায় বিরাজমান রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আতাউর রহমান পাটোয়ারী রাজু মুঠো ফোনে কথা বলতে বহু ফোন দিলেও ফোন রিসিভ করেননি। এরপর ক্ষুদে বার্তা পাঠানো হলে ২ দিন পর কথা বলেন। ঠিকাদারি কাজে অনিয়মের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আপনি অফিসে কথা বলেন।
আমি কোনো কথা বলতে পারবো না বলে ফোন কেটে দিয়ে আর কোনো কথা বলেননি।


এই বিভাগের আরও খবর