শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

যৌক্তিক কারণ ছাড়া কোন দল নির্বাচনে অংশ না নিলে জনগণ তা প্রাধান্য দেয় না: দীপু মনি

reporter / ৩৬২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, নির্বাচনের সময়, নির্বাচন আইন ও নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচন যদি সঠিকভাবে হয় বাংলাদেশের মানুষ সব সময় সেখানে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। কোন একটি বা দুটি দল হতে পারে সেগুলো বড় দল। তারা যদি যৌক্তিক কারণ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে, অতীতে আমরা দেখেছি, জনগণ সেই দলের মতামতকে খুব একটা প্রাধান্য দেয় না। বুধবার সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে কয়েকটি বড় নির্বাচনে আমরা দেখেছি জনগণ উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেছে। একটি দুইটি বড় দল অংশ নেয়নি তবে ভালো নির্বাচন হয়েছে। আগামী নির্বাচনে আমরা আশা করি সকল দল যারা নির্বাচন করার যোগ্য তারা অংশগ্রহণ করবে এবং ভালো নির্বাচন হবে। নির্বাচনের সকল ব্যবস্থা থাকার পরেও যদি কোন দল না আসে সেটি তাদের রাজনৈতিক অধিকার। তবে আমরা চাই সকলের অংশগ্রহণে নির্বাচন হোক কিন্তু কেউ যদি শুধুমাত্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তাদেরকে তো ধরে বেঁধে নিয়ে আসার কোন সুযোগ নেই।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর