শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শাহরাস্তিত অগ্নিকাণ্ডে বসতঘর ও রান্নাঘর ভস্মিভূত

reporter / ৩৭৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে বসতঘর,রান্নাঘরসহ দু’টি ঘর পুড়ে ছাই, সর্ব নিঃস্ব হলো পরিবারের লোকজন। পড়নের পোশাক ছাড়া কিছুই  রইল না। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা পাটোয়ারী বাড়ির শারীরিক প্রতিবন্ধী মোঃ রাশেদের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মহুতের মধ্যেই সম্পূর্ণ ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানিয়রা নিজ প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টার মধ্যে সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে শাহরাস্তি থানার পুলিশ ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অগ্নিকাণ্ডের বিষয়ে ঘরের পরিবারের লোক জানান, আগুনের সূত্রপাত কোথায় থেকে হলো তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক র্সট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে।
বাড়ির কয়েকজন জানান এশার নামা আদায় করে মসজিদ থেকে বের হয়ে আগুনের লেলিহ্যান দেখে ডাক চিৎকারে আশপাশের দোড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।
ঘরে আসবাবপত্রসহ প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয় হয়েছে পরিবারের লোকজন জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের সংবাদ শুনে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পাটওয়ারী ও ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এই বিভাগের আরও খবর