শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তির কর্ণপাড়ায় পুকুরের পাড় ভাঙ্গনে ৪০টি পরিবার ঝুঁকির আশঙ্কা” যে কোন সময়ে পুকুরে, ধষে পড়বে বাড়িঘর।

reporter / ৩২৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

শাহরাস্তি  প্রতিনিধিঃ
শাহরাস্তির কর্ণপাড়ায় পুকুরের পাড় ভাঙ্গনে ৪০টি পরিবার ঝুঁকির আশঙ্কা” যে কোন সময়ে পুকুরে, ধষে পড়বে বাড়িঘর।
উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কর্ণপাড়া ফরাজী বাড়ির  মনহাজী পুকুরের ৪ পাড়ে
বসবাস করছে প্রায় ৪০টি পরিবার,পুকুরটির জমির পরিমাণ দুই একর ৩৪ শতাংশ তার মধ্যে এক একর ৩৪ শতাংশ সরকার বাকি এক একর মালিকানাধীন। সরকারি সহ মালিকানাধীন ভূমি লীজ দিয়েছে সরকার জনৈক মৎস্য চাষির কাছে। চাষি তার মাছ চাষে অধিক লাভের জন্য  বিভিন্ন মেডিসিন ব্যবহার করায় পুকুরের পাড়ের মাটি নরম হয়ে  ধষে পড়া শুরু করেছে, এতে পুকুরের পাড়ে বসবাসকারী মানুষের ঘর ও বিল্ডিং পুকুরে ধষে পড়ার উপক্রম হয়েছে। পাকা ঘরগুলো হেলে গেছে এতে পাড়ের মানুষগুলো আতংকে বসবাস করছে। এ ব্যাপরে স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার মহরম আলী সহ ক্ষতিগ্রস্ত মানুষগুলো স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এর কাছে মৌখিক ভাবে জানিয়েছেন বলে জানান ইউপি মেম্বার মহরম আলী। যাদের পাকা বিল্ডিং ঝুঁকিতে আছেন, তারা হলেন, মোঃ আমির হোসেন,মোঃ আলমগীর হোসেন, মমতাজ উদ্দীন, ও আবদুল খালেকসহ অনেকগুলো পরিবার, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বিষয়টি ব্যবস্থা না নিলে  কুকুরের পাড়ে থাকা মানুষগুলোর বড় ধরনের ক্ষতি হতে পারে। এ বিষয়ে এখন আশঙ্কাজনক পরিবারগুলো দুর্ঘটনাা থেকে রক্ষা পেতে প্রশাসনের নিকট জরুরী হস্তক্ষেপ কামনা করেন।


এই বিভাগের আরও খবর