বিশেষ প্রতিনিধিঃ
শাহরাস্তির যাদবপুর এম আর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিনামূল্যে বই বিতারণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি রোববার সকালে যাদবপুর এম আর ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে এই বই উৎসব অনুষ্ঠিত হয়। বই বিতারণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ বিল্লাল হোসেনসহ সকল শিক্ষক, অভিভাবক, সকল শ্রেণীর শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভাশেষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।